Tumi Jano Nare Priyo(তুমি জানো নারে প্রিয়) Bangla Lyrics By Shaheb Debnath

 Tumi Jano Nare Priyo(তুমি জানো নারে প্রিয়) Bangla Lyrics By Shaheb Debnath



Song : Tumi Jano Nare Priyo

Vocal : Shaheb Debnath

Lyrics : Bijoy Sarkar

Tune : Bijoy Sarkar 

Label : Folk Studio Bangla 


Tumi Jano Nare Priyo Bangla Lyrics 


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


তোমায় প্রথম যেদিন জেনেছি 

মনে আপন মেনেছি

তুমি বন্ধু আমার মন মানো না


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


ফাল্গুন দোল পূর্ণিমায়

মৃদু মৃদু বায়ু বয়

ফুলবনে পুলকের আল্পনা

ফুলবনে পুলকের আল্পনা


আবার মাধুর ও মাধুবী রাতে

 বঁধুয়া তোমারি সাথে

করেছিলাম মধু নিশী যাপনা


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


চলে গেলে আমায় ফেলে

কি আগুন মোর বুকে জ্বেলে

একদিনও দেখতে বন্ধু এলে না

একদিনও দেখতে বন্ধু এলে না


তোমায় পেলে দুঃখের কুটিরে

দেখাইতাম বক্ষ চিঁড়ে

বুকের ব্যথা মুখে বলা চলে না


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


কাষ্ঠ-যোগে দাবানল

জালায় পোড়ায় বন জঙ্গল

মন পোড়ানির আগুন বন্ধু তাহা না

মন পোড়ানির আগুন বন্ধু তাহা না


কত বিরহীর অন্তর নলে

বিনা কাষ্ঠে আগুন জ্বলে

জলে গেলে আগুন বন্ধু নিভে না


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


খুঁজিয়া জনম জনম

ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম

বহু খুজে না পাই বন্ধুর ঠিকানা

বহু খুজে না পাই বন্ধুর ঠিকানা


পাগল বিজয় বলে চিত্ত চোর

আসবে কি জীবনে মোর 

বুকে রইলো আশা ভরা বাসনা


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


তুমি জানো, 

জানো নারে প্রিয়

তুমি মোর জীবনের সাধনা


Tumi Jano Nare Priyo Bangla Lyrics


Tumi jano na 

Jano nare priyo

Tumi mor jiboner sadhona


Tomay Prothom jedin jenechi

Mone apon menechi

Tumi bondhu amar mon mano na


Tumi jano na 

Jano nare priyo

Tumi mor jiboner sadhona


Fagun o dol purnimay

Mredu mredu bayu boy

Fulo bone puloke alpona

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url